ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

জাতীয়

ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে ৬ দিনের ছুটি

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা ছুটির সুখবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধেই এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে মোট ছয় দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। শবেবরাত ও জাতীয় সংসদ নির্বাচন—এই দুই উপলক্ষেই মিলছে দীর্ঘ অবকাশ।প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবেবরাত উপলক্ষে। সম্ভাব্য হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবেবরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবেবরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার টানা ছুটি মিলবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। নির্বাচন দিবস সাধারণ ছুটি হওয়ায় এর পরের দুই দিন—১৩ ও ১৪ ফেব্রুয়ারি—সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের অবকাশ কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই দুই দফায় টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে ৬ দিনের ছুটি