আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সময়ে জান-মালের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লিখিত এলাকায় কোনো নৌযান না রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন