ঢাকা    বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
গণবার্তা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযানঃ

অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে মহানন্দা ব্যাটেলিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও চোরাচামাল প্রবেশ রোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬


অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে মহানন্দা ব্যাটেলিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও চোরাচামাল প্রবেশ রোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও আরও জোরদার করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা