ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

টাইম ম্যাগাজিনের দাবি

ইরানজুড়ে ভয়াবহ বিক্ষোভ, তেহরানে এক রাতে নিহত ২০০-এর বেশি

ইরানজুড়ে ভয়াবহ বিক্ষোভ, তেহরানে এক রাতে নিহত ২০০-এর বেশি

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত বিস্তার লাভ করছে। গত মাসে রাজধানী তেহরানে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশটির সব ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে ভয়াবহ প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে, শুধু তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

টাইম ম্যাগাজিনের শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চরম আকার ধারণ করে। সে সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে বলা হয়েছে, শুধু তেহরানের ছয়টি হাসপাতালে বৃহস্পতিবার রাতে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান তিনি।

টাইম ম্যাগাজিন বলছে, এসব তথ্য সত্য হলে তা ইঙ্গিত করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তাকেও কার্যত উপেক্ষা করা হয়েছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

চিকিৎসকটি আরও জানান, বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্যমতে, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। ওই ঘটনায় অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তবে হতাহতের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সূত্র: টাইম ম্যাগাজিন

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


ইরানজুড়ে ভয়াবহ বিক্ষোভ, তেহরানে এক রাতে নিহত ২০০-এর বেশি

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত বিস্তার লাভ করছে। গত মাসে রাজধানী তেহরানে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশটির সব ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে ভয়াবহ প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে, শুধু তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।টাইম ম্যাগাজিনের শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চরম আকার ধারণ করে। সে সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে বলা হয়েছে, শুধু তেহরানের ছয়টি হাসপাতালে বৃহস্পতিবার রাতে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান তিনি।টাইম ম্যাগাজিন বলছে, এসব তথ্য সত্য হলে তা ইঙ্গিত করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তাকেও কার্যত উপেক্ষা করা হয়েছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।চিকিৎসকটি আরও জানান, বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।তার ভাষ্যমতে, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। ওই ঘটনায় অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ ছিলেন বলে তিনি উল্লেখ করেন।তবে হতাহতের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সূত্র: টাইম ম্যাগাজিন

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা