ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজে খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া

বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজে খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘রোড টু ২৬’ সিরিজে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। আগামী মার্চে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচগুলোর দিন-তারিখ ও ভেন্যু বৃহস্পতিবার ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো।

ফিফা আন্তর্জাতিক বিরতির সময় যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসি অঞ্চলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স রয়েছে তিন নম্বরে, ব্রাজিল পাঁচে, ক্রোয়েশিয়া দশে এবং কলম্বিয়া ১৩তম স্থানে।

সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। পরদিন ২৭ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে কলম্বিয়া ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সিরিজের শেষ ম্যাচে ১ এপ্রিল ভোর ৬টায় অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান ইউরোপিয়ান শক্তি ফ্রান্স বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় এই সিরিজের মাধ্যমে।

এর আগে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ জানিয়েছিলেন, মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে তখন ম্যাচের নির্দিষ্ট সময় ও ভেন্যু জানানো হয়নি। পরে ১৯ ডিসেম্বর ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। তিন দেশের মোট ১৬টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজে খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘রোড টু ২৬’ সিরিজে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। আগামী মার্চে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচগুলোর দিন-তারিখ ও ভেন্যু বৃহস্পতিবার ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো।ফিফা আন্তর্জাতিক বিরতির সময় যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসি অঞ্চলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স রয়েছে তিন নম্বরে, ব্রাজিল পাঁচে, ক্রোয়েশিয়া দশে এবং কলম্বিয়া ১৩তম স্থানে।সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। পরদিন ২৭ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে কলম্বিয়া ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সিরিজের শেষ ম্যাচে ১ এপ্রিল ভোর ৬টায় অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান ইউরোপিয়ান শক্তি ফ্রান্স বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় এই সিরিজের মাধ্যমে।এর আগে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ জানিয়েছিলেন, মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে তখন ম্যাচের নির্দিষ্ট সময় ও ভেন্যু জানানো হয়নি। পরে ১৯ ডিসেম্বর ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। তিন দেশের মোট ১৬টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা