ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন মোড় সৃষ্টি হয়েছে। ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম প্রো-পাকিস্তানি এক প্রতিবেদনে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে—যদি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা অনুপযোগী বিবেচিত হয়, তবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের নোটিশেও আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের মতো পর্যাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট পাকিস্তানের রয়েছে। বিশেষ করে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে পিসিবি নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায়।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শুরুতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না।

এরই মধ্যে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে বিসিবির অনড় অবস্থানের প্রেক্ষাপটে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা না করে পাকিস্তান নিজ উদ্যোগে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে।

পিসিবি আইসিসিকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য তাদের স্টেডিয়াম, নিরাপত্তা পরিকল্পনা ও লজিস্টিক প্রস্তুতি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। যদিও এখনো পর্যন্ত আইসিসি বাংলাদেশের ম্যাচ স্থানান্তর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, তখন পাকিস্তানের এই প্রস্তাব ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image
নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন মোড় সৃষ্টি হয়েছে। ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানের সংবাদমাধ্যম প্রো-পাকিস্তানি এক প্রতিবেদনে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে—যদি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা অনুপযোগী বিবেচিত হয়, তবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের নোটিশেও আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের মতো পর্যাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট পাকিস্তানের রয়েছে। বিশেষ করে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে পিসিবি নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায়।উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শুরুতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না।এরই মধ্যে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে বিসিবির অনড় অবস্থানের প্রেক্ষাপটে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা না করে পাকিস্তান নিজ উদ্যোগে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে।পিসিবি আইসিসিকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য তাদের স্টেডিয়াম, নিরাপত্তা পরিকল্পনা ও লজিস্টিক প্রস্তুতি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। যদিও এখনো পর্যন্ত আইসিসি বাংলাদেশের ম্যাচ স্থানান্তর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, তখন পাকিস্তানের এই প্রস্তাব ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা