ঢাকা    রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
গণবার্তা

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসরণ করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে পরিচালিত হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির অধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ভিত্তিক যাত্রী প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে মোট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও সমন্বিত রাখতে এবং সৌদি আরবে অবস্থানকালে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও পরিবহনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬


আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসরণ করতে হবে।রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে পরিচালিত হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির অধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ভিত্তিক যাত্রী প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে মোট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও সমন্বিত রাখতে এবং সৌদি আরবে অবস্থানকালে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও পরিবহনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা