গণবার্তা

এনবিআরের নতুন প্রজ্ঞাপন

মোবাইল ফোনের দাম কমছে

মোবাইল ফোনের দাম কমছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। একইসঙ্গে দেশীয় মোবাইল উৎপাদনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর জানায়, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। অন্যদিকে দেশীয় সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। একই দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে।

এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এতে নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। সরকার জানিয়েছে, মোবাইল ফোনের দাম জনগণের নাগালের মধ্যে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


মোবাইল ফোনের দাম কমছে

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। একইসঙ্গে দেশীয় মোবাইল উৎপাদনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।এনবিআর জানায়, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। অন্যদিকে দেশীয় সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। একই দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে।এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এতে নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। সরকার জানিয়েছে, মোবাইল ফোনের দাম জনগণের নাগালের মধ্যে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা