গণবার্তা

পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের সদস্যদের মধ্যে ঐকমত্য হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় এবং শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামো ভবিষ্যৎ সরকারের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।

এদিকে আগের বৈঠকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত নির্ধারণ করা হয় বলে কমিশন সূত্র জানিয়েছে।

পূর্ণ কমিশনের সভায় উপস্থিত এক সদস্য জানান, বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছিল—১:৮, ১:১০ ও ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে, যা পরবর্তী সভায় চূড়ান্ত হতে পারে।

উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করাই কমিশনের মূল দায়িত্ব। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের সদস্যদের মধ্যে ঐকমত্য হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় এবং শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামো ভবিষ্যৎ সরকারের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।এদিকে আগের বৈঠকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত নির্ধারণ করা হয় বলে কমিশন সূত্র জানিয়েছে।পূর্ণ কমিশনের সভায় উপস্থিত এক সদস্য জানান, বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছিল—১:৮, ১:১০ ও ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে, যা পরবর্তী সভায় চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করাই কমিশনের মূল দায়িত্ব। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা