গণবার্তা

২১ জানুয়ারি থেকে কার্যকর

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
ছবিঃ গণবার্তা

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নির্দেশনার আলোকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সম্ভাব্যভাবে আর্থিক বা সামাজিক বোঝা হয়ে উঠতে পারেন—এমন আবেদনকারীদের প্রবেশ ঠেকানো এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পররাষ্ট্র দপ্তর ভিসা প্রক্রিয়ার সার্বিক পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অভিবাসন কার্যক্রম স্থগিত থাকবে।

ভিসা স্থগিতাদেশের তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটানের পাশাপাশি রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল ও নাইজেরিয়ার মতো দেশও রয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তবে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকানো এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী লাখো আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও ভিসা প্রত্যাশীদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নির্দেশনার আলোকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সম্ভাব্যভাবে আর্থিক বা সামাজিক বোঝা হয়ে উঠতে পারেন—এমন আবেদনকারীদের প্রবেশ ঠেকানো এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পররাষ্ট্র দপ্তর ভিসা প্রক্রিয়ার সার্বিক পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অভিবাসন কার্যক্রম স্থগিত থাকবে।ভিসা স্থগিতাদেশের তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটানের পাশাপাশি রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল ও নাইজেরিয়ার মতো দেশও রয়েছে।এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তবে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকানো এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী লাখো আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও ভিসা প্রত্যাশীদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা