গণবার্তা

সিরিয়া থেকে ২৫০টি ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা

 সিরিয়া থেকে ২৫০টি ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিজেই ছাগলগুলো নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ঘটনা ঘটান। অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ওই এলাকার একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।

অন্য একটি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান, যা সিরীয় খামারিদের মালিকানাধীন ছিল। পরে তারা ছাগলগুলো ধরে অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যান।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমতীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। ছাগলগুলো ট্রাকে তুলে পরে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য জড়িত সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনার পরদিন সকালে বিষয়টি ধরা পড়ে। রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সিরীয় কৃষকরা সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি হওয়া ছাগলগুলোর এখনো পুরোপুরি সন্ধান মেলেনি। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে, আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


সিরিয়া থেকে ২৫০টি ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিজেই ছাগলগুলো নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ঘটনা ঘটান। অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ওই এলাকার একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।অন্য একটি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান, যা সিরীয় খামারিদের মালিকানাধীন ছিল। পরে তারা ছাগলগুলো ধরে অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যান।প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমতীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। ছাগলগুলো ট্রাকে তুলে পরে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য জড়িত সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।ঘটনার পরদিন সকালে বিষয়টি ধরা পড়ে। রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সিরীয় কৃষকরা সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি হওয়া ছাগলগুলোর এখনো পুরোপুরি সন্ধান মেলেনি। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে, আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা