গণবার্তা

চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর ইঙ্গিত

চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর ইঙ্গিত

চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকরের সুপারিশ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে এই বেতন কাঠামো বাস্তবায়ন হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে।

জানুয়ারি থেকেই আংশিক বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও নিশ্চিত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে নির্বাচিত সরকার যেন দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে—সে লক্ষ্যেই আগাম এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর ইঙ্গিত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকরের সুপারিশ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে এই বেতন কাঠামো বাস্তবায়ন হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে। জানুয়ারি থেকেই আংশিক বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও নিশ্চিত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে নির্বাচিত সরকার যেন দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে—সে লক্ষ্যেই আগাম এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা