গণবার্তা

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচার শুরু, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচার শুরু, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটারদের সমর্থন আদায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামবেন প্রার্থীরা। এ সময় তাঁরা ভোটারদের সামনে নিজেদের নির্বাচনি অঙ্গীকার, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরবেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামতে পারবেন প্রার্থীরা।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া চলমান থাকায় এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তবে সারাদেশে এ পর্যন্ত এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপিল শুনানিতে আরও চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে বৃহস্পতিবার ভোটের মাঠে কারা থাকছেন, সে চিত্র স্পষ্ট হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে নিজ স্বাক্ষরযুক্ত লিখিত নোটিশের মাধ্যমে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

একই সঙ্গে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন দিলে, সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদধারীর স্বাক্ষরিত লিখিতপত্রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। এ অবস্থায় ওই দলের অন্য প্রার্থীরা আর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হবেন না।

ইসি আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ জমা দেওয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক চূড়ান্ত প্রার্থী মনোনয়ন নিশ্চিত হলে, তা আর কোনো অবস্থাতেই প্রত্যাহার বা বাতিল করা যাবে না।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচার শুরু, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটারদের সমর্থন আদায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামবেন প্রার্থীরা। এ সময় তাঁরা ভোটারদের সামনে নিজেদের নির্বাচনি অঙ্গীকার, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরবেন।নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামতে পারবেন প্রার্থীরা।ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া চলমান থাকায় এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তবে সারাদেশে এ পর্যন্ত এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপিল শুনানিতে আরও চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে বৃহস্পতিবার ভোটের মাঠে কারা থাকছেন, সে চিত্র স্পষ্ট হবে।প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে নিজ স্বাক্ষরযুক্ত লিখিত নোটিশের মাধ্যমে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।একই সঙ্গে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন দিলে, সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদধারীর স্বাক্ষরিত লিখিতপত্রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। এ অবস্থায় ওই দলের অন্য প্রার্থীরা আর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হবেন না।ইসি আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ জমা দেওয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক চূড়ান্ত প্রার্থী মনোনয়ন নিশ্চিত হলে, তা আর কোনো অবস্থাতেই প্রত্যাহার বা বাতিল করা যাবে না।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা