গণবার্তা

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা
দাম কিছুটা কমানোর মাত্র ১২ ঘণ্টা পরই দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে ভেঙে গেছে আগের সব রেকর্ড। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। 


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে চলতি জানুয়ারিতে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। 

২২ জানুয়ারি ভরিপ্রতি দাম বেড়েছিল ৮ হাজার ৩৯৯ টাকা। এর আগেও ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়। সব মিলিয়ে ছয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পায়। এতে এক ভরি স্বর্ণের দাম প্রথমবারের মতো ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছায়। তবে সেই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। কিন্তু দাম কমানোর মাত্র ১২ ঘণ্টা পর আবারও বড় অঙ্কের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে নতুন সর্বোচ্চ রেকর্ড তৈরি হলো।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
দাম কিছুটা কমানোর মাত্র ১২ ঘণ্টা পরই দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে ভেঙে গেছে আগের সব রেকর্ড। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে চলতি জানুয়ারিতে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ২২ জানুয়ারি ভরিপ্রতি দাম বেড়েছিল ৮ হাজার ৩৯৯ টাকা। এর আগেও ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়। সব মিলিয়ে ছয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পায়। এতে এক ভরি স্বর্ণের দাম প্রথমবারের মতো ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছায়। তবে সেই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। কিন্তু দাম কমানোর মাত্র ১২ ঘণ্টা পর আবারও বড় অঙ্কের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে নতুন সর্বোচ্চ রেকর্ড তৈরি হলো।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা