গণবার্তা

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার নির্দেশ আইজিপির

 নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার নির্দেশ আইজিপির

নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন সময় পেশাদারিত্ব বজায় রেখে জনআস্থা রক্ষা করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।

সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব সভায় উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার নির্দেশ আইজিপির

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন সময় পেশাদারিত্ব বজায় রেখে জনআস্থা রক্ষা করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব সভায় উপস্থাপন করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা