ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম

চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে বিরল এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার রাতে ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নাম্বার কেবিনে সুমি আক্তার নামে এক প্রসূতি দুই মাথাবিশিষ্ট কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটি রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এটি যমজ শিশু এবং জন্মগত ত্রুটির কারণে এমন হয়েছে। শিশুটির অবস্থা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। শিশু দুটির জীবন বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।”

শিশুটির বাবা মাসুদ গাজী, একজন দিনমজুর, সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।

এ ঘটনাটি চাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে বিরল এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার রাতে ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নাম্বার কেবিনে সুমি আক্তার নামে এক প্রসূতি দুই মাথাবিশিষ্ট কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটি রয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, এটি যমজ শিশু এবং জন্মগত ত্রুটির কারণে এমন হয়েছে। শিশুটির অবস্থা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শিশু চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। শিশু দুটির জীবন বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।”শিশুটির বাবা মাসুদ গাজী, একজন দিনমজুর, সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।এ ঘটনাটি চাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা