গণবার্তা

প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান : জরিপ

প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান : জরিপ
সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন তারেক রহমান, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে।

জরিপের ফল অনুযায়ী, অংশগ্রহণকারী ভোটারদের ৪২ দশমিক ১ শতাংশ মনে করেন, আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানই এগিয়ে। অন্যদিকে ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসেবে ডা. শফিকুর রহমান–কে পছন্দ করেছেন।

এ ছাড়া ১৬ দশমিক ২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এখনো এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাননি। জরিপে অংশ নেওয়া ৪ দশমিক ১ শতাংশ মতামত দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। আর ১ দশমিক ৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।

জরিপে আরও দেখা গেছে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সময়ে ৩৭ শতাংশ ভোটার জামায়াতে ইসলামী এর প্রতি সমর্থনের কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ জানান, রাজধানীর চারটি সংসদীয় আসন ঢাকা–১১, ১৩, ১৫ ও ১৭-এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, মূলত তাদের মধ্য থেকেই নমুনা নির্বাচন করা হয়।

তিনি আরও জানান, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ ভোটার এখনো ভোটের সিদ্ধান্ত নেননি। ৬ দশমিক ১ শতাংশ ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

গবেষণা সংস্থাটির মতে, জরিপের এই ফলাফল ভোটারদের রাজনৈতিক পছন্দ ও মনোভাবের পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান : জরিপ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন তারেক রহমান, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে।জরিপের ফল অনুযায়ী, অংশগ্রহণকারী ভোটারদের ৪২ দশমিক ১ শতাংশ মনে করেন, আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানই এগিয়ে। অন্যদিকে ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসেবে ডা. শফিকুর রহমান–কে পছন্দ করেছেন।এ ছাড়া ১৬ দশমিক ২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এখনো এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাননি। জরিপে অংশ নেওয়া ৪ দশমিক ১ শতাংশ মতামত দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। আর ১ দশমিক ৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।জরিপে আরও দেখা গেছে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সময়ে ৩৭ শতাংশ ভোটার জামায়াতে ইসলামী এর প্রতি সমর্থনের কথা জানিয়েছেন।সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ জানান, রাজধানীর চারটি সংসদীয় আসন ঢাকা–১১, ১৩, ১৫ ও ১৭-এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, মূলত তাদের মধ্য থেকেই নমুনা নির্বাচন করা হয়।তিনি আরও জানান, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ ভোটার এখনো ভোটের সিদ্ধান্ত নেননি। ৬ দশমিক ১ শতাংশ ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।গবেষণা সংস্থাটির মতে, জরিপের এই ফলাফল ভোটারদের রাজনৈতিক পছন্দ ও মনোভাবের পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা