আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য নতুন একটি ডিজিটাল সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর ও অবস্থান জানতে পারবেন।
ইসি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে ভোটারদের তথ্য জানার প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর ও ঠিকানা জানতে পারবেন। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখার সুবিধাও রয়েছে।
এ ছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং ফলাফল জানার সুবিধাও রাখা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন