গণবার্তা

স্বত্ববিরোধে আটকে গেল ‘হেরা ফেরি ৩’

স্বত্ববিরোধে আটকে গেল ‘হেরা ফেরি ৩’

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি আবারও আলোচনায় এসেছে—নতুন সিনেমার কারণে নয়, বরং স্বত্বসংক্রান্ত আইনি জটিলতায়। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিকে নিয়ে নির্মাণাধীন ‘হেরা ফেরি ৩’ বর্তমানে আইনি বিরোধে আটকে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা–এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান Seven Arts International Limited। প্রতিষ্ঠানটির পক্ষে দক্ষিণী প্রযোজক জি.পি. বিজয়কুমার দাবি করেছেন, তিনি ২০২২ সালে প্রযোজক রামোজি রাও–এর কাছ থেকে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নেন। সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ব বর্তমানে ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে নেই বলেই তাদের দাবি।

বিজয়কুমারের বক্তব্য অনুযায়ী, ফিরোজ নাদিয়াদওয়ালা কেবল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় কিস্তি নির্মাণের অধিকার পেয়েছিলেন। এর বাইরে ‘হেরা ফেরি’ সিরিজের নতুন কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল তৈরির আইনগত অধিকার তার ছিল না। এ অবস্থায় তিনি কীভাবে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব বিক্রি করলেন—সেই প্রশ্নই তুলেছে প্রযোজনা সংস্থাটি।

এর আগে ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকেই ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনেছিল অক্ষয় কুমার–এর প্রযোজনা সংস্থা। দুই পক্ষের মধ্যে যোগাযোগের পরই বিষয়টি প্রকাশ্যে আসে। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার দাবি, সব ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তারা সিনেমাটির স্বত্ব গ্রহণ করেছে।

তবে সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের বক্তব্য, যার কাছে স্বত্ব হস্তান্তরের আইনগত অধিকারই নেই, তার কাছ থেকে কোনোভাবেই সেই স্বত্ব বৈধভাবে কেনা সম্ভব নয়। এ কারণে স্বত্ববিরোধে ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি অক্ষয় কুমারও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে আপাতত ‘হেরা ফেরি ৩’–এর শুটিং স্থগিত রাখা হয়েছে। আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


স্বত্ববিরোধে আটকে গেল ‘হেরা ফেরি ৩’

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি আবারও আলোচনায় এসেছে—নতুন সিনেমার কারণে নয়, বরং স্বত্বসংক্রান্ত আইনি জটিলতায়। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিকে নিয়ে নির্মাণাধীন ‘হেরা ফেরি ৩’ বর্তমানে আইনি বিরোধে আটকে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা–এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান Seven Arts International Limited। প্রতিষ্ঠানটির পক্ষে দক্ষিণী প্রযোজক জি.পি. বিজয়কুমার দাবি করেছেন, তিনি ২০২২ সালে প্রযোজক রামোজি রাও–এর কাছ থেকে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নেন। সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ব বর্তমানে ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে নেই বলেই তাদের দাবি।বিজয়কুমারের বক্তব্য অনুযায়ী, ফিরোজ নাদিয়াদওয়ালা কেবল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় কিস্তি নির্মাণের অধিকার পেয়েছিলেন। এর বাইরে ‘হেরা ফেরি’ সিরিজের নতুন কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল তৈরির আইনগত অধিকার তার ছিল না। এ অবস্থায় তিনি কীভাবে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব বিক্রি করলেন—সেই প্রশ্নই তুলেছে প্রযোজনা সংস্থাটি।এর আগে ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকেই ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনেছিল অক্ষয় কুমার–এর প্রযোজনা সংস্থা। দুই পক্ষের মধ্যে যোগাযোগের পরই বিষয়টি প্রকাশ্যে আসে। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার দাবি, সব ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তারা সিনেমাটির স্বত্ব গ্রহণ করেছে।তবে সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের বক্তব্য, যার কাছে স্বত্ব হস্তান্তরের আইনগত অধিকারই নেই, তার কাছ থেকে কোনোভাবেই সেই স্বত্ব বৈধভাবে কেনা সম্ভব নয়। এ কারণে স্বত্ববিরোধে ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি অক্ষয় কুমারও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।এই পরিস্থিতিতে আপাতত ‘হেরা ফেরি ৩’–এর শুটিং স্থগিত রাখা হয়েছে। আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা