ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
গণবার্তা

পাকিস্তান থেকে ওয়াগন ও বগি কিনতে আগ্রহী বাংলাদেশ

পাকিস্তান থেকে ওয়াগন ও বগি কিনতে আগ্রহী বাংলাদেশ

কম মূল্যে সরবরাহের প্রস্তাব দেওয়ায় পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছে। তারা ট্রেনের বগি, ওয়াগনসহ বিভিন্ন সরঞ্জাম তৈরির কার্যক্রম সরেজমিনে দেখেছেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

বাংলাদেশি প্রতিনিধিরা বলেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বর্তমানে পাকিস্তান রেলওয়ে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল শিগগিরই পাকিস্তান সফর করবে এবং বিস্তারিত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করবে।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়ন হলে উভয় দেশই লাভবান হবে।

সূত্র: দ্য ডন

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২০ মে ২০২৬


পাকিস্তান থেকে ওয়াগন ও বগি কিনতে আগ্রহী বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কম মূল্যে সরবরাহের প্রস্তাব দেওয়ায় পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছে। তারা ট্রেনের বগি, ওয়াগনসহ বিভিন্ন সরঞ্জাম তৈরির কার্যক্রম সরেজমিনে দেখেছেন। পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। বাংলাদেশি প্রতিনিধিরা বলেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বর্তমানে পাকিস্তান রেলওয়ে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল শিগগিরই পাকিস্তান সফর করবে এবং বিস্তারিত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করবে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়ন হলে উভয় দেশই লাভবান হবে। সূত্র: দ্য ডন

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা