গণবার্তা

এনসিটি পরিচালনা

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সরকার-টু-সরকার কাঠামোর আওতায় বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে প্রকল্পভিত্তিক আলোচনার প্রক্রিয়া চলছে। তবে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চাওয়ায় আলোচনার ধাপ দীর্ঘায়িত হয়েছে।

তিনি বলেন, “এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপ শুরু হয়েছে। তবে এটি সম্পন্ন করতে আরও সময় লাগবে।”

চৌধুরী আশিক মাহমুদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে এ সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। নির্বাচনের পরবর্তী সরকারের আমলে আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সরকার-টু-সরকার কাঠামোর আওতায় বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে প্রকল্পভিত্তিক আলোচনার প্রক্রিয়া চলছে। তবে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চাওয়ায় আলোচনার ধাপ দীর্ঘায়িত হয়েছে। তিনি বলেন, “এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপ শুরু হয়েছে। তবে এটি সম্পন্ন করতে আরও সময় লাগবে।” চৌধুরী আশিক মাহমুদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে এ সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। নির্বাচনের পরবর্তী সরকারের আমলে আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা