সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
২০১৯ সালে শুরু হওয়া এই বিসিএস পরীক্ষার বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত ফল প্রকাশ হলো। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া পরবর্তী সময়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।
- বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন