গণবার্তা

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনূসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ।

ভাষণে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না। এবারের প্রচারণা তুলনামূলক শান্তিপূর্ণ হলেও কয়েকটি সহিংস ঘটনায় প্রাণহানিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা দুই হাজারের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান।”

ভাষণের শেষাংশে তিনি পুনরায় আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব শেষ করবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনূসের

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ।ভাষণে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না। এবারের প্রচারণা তুলনামূলক শান্তিপূর্ণ হলেও কয়েকটি সহিংস ঘটনায় প্রাণহানিতে তিনি দুঃখ প্রকাশ করেন।প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা দুই হাজারের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান।” ভাষণের শেষাংশে তিনি পুনরায় আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব শেষ করবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা