গণবার্তা

ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে তারেক রহমান

বিএনপি এককভাবে সরকার গঠন করবে

বিএনপি এককভাবে সরকার গঠন করবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে দলের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদী। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনি প্রস্তুতির মধ্যে সামঞ্জস্য রাখাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি।

নির্বাচন কতটা সুষ্ঠু হবে—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, “আমরা আশা করছি, নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।”

তরুণদের আকৃষ্ট করার বিষয়ে তিনি বলেন, বিএনপির ইশতেহারে তরুণ, বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের ক্ষমতায়নের জন্য পরিকল্পনা ও কর্মসূচি রাখা হয়েছে। নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে তা আরও উচ্চশ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে দূরত্ব তৈরি হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করবে, কারণ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে অপজিশন থাকা জরুরি।

নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

দলের প্রার্থীদের ঋণখেলাপি থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও ব্যাংক ডিফল্ট ভিন্ন বিষয়। অতীতে বিএনপির নেতাকর্মীদের ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছিল, ফলে অনেকেই ডিফল্ট হয়েছেন।

গুম-খুনের বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের মানুষ এবং সাধারণ নাগরিকরা গুম-খুনের শিকার হয়েছেন। একটি সভ্য দেশে বিচারহীনতা চলতে পারে না, তাই দেশের আইন অনুযায়ী প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


বিএনপি এককভাবে সরকার গঠন করবে

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে দলের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদী। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনি প্রস্তুতির মধ্যে সামঞ্জস্য রাখাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি। নির্বাচন কতটা সুষ্ঠু হবে—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, “আমরা আশা করছি, নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।” তরুণদের আকৃষ্ট করার বিষয়ে তিনি বলেন, বিএনপির ইশতেহারে তরুণ, বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের ক্ষমতায়নের জন্য পরিকল্পনা ও কর্মসূচি রাখা হয়েছে। নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে তা আরও উচ্চশ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে দূরত্ব তৈরি হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করবে, কারণ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে অপজিশন থাকা জরুরি। নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। দলের প্রার্থীদের ঋণখেলাপি থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও ব্যাংক ডিফল্ট ভিন্ন বিষয়। অতীতে বিএনপির নেতাকর্মীদের ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছিল, ফলে অনেকেই ডিফল্ট হয়েছেন। গুম-খুনের বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের মানুষ এবং সাধারণ নাগরিকরা গুম-খুনের শিকার হয়েছেন। একটি সভ্য দেশে বিচারহীনতা চলতে পারে না, তাই দেশের আইন অনুযায়ী প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা