গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে নিয়ে এসেছে লেনোভো আইডিয়া সেন্টার মিনি (মডেল: 91B20033HA)। ছোট আকারের হলেও এই মিনি পিসি শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক কানেক্টিভিটি সুবিধা নিয়ে এসেছে, যা প্রযুক্তি প্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।
ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোর আই ৫ (Core 5 210H) প্রসেসর, ৮ কোর ও ১২ থ্রেডসহ সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ গতির সুবিধা। মাল্টিটাস্কিং ও দ্রুত কাজের জন্য এটি আদর্শ। ৮ গিগাবাইট DDR5 র্যাম থাকলেও ব্যবহারকারীরা চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। স্টোরেজে রয়েছে ৫১২ গিগাবাইট NVMe SSD এবং অতিরিক্ত একটি স্লট খালি রাখা হয়েছে ভবিষ্যৎ আপগ্রেডের জন্য।
মাত্র ১.৮ কেজি ওজনের এই ডিভাইস সহজে বহনযোগ্য। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ এবং থান্ডারবোল্ট ৪ পোর্ট। ফলে দ্রুত ডেটা ট্রান্সফার ও একাধিক মনিটর সংযোগের সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশে এর অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০,০০০ টাকা এবং সঙ্গে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ছোট জায়গায় বড় পারফরম্যান্স খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি একটি আদর্শ সমাধান হতে পারে। বিশেষ করে অফিস, হোম সেটআপ কিংবা ক্রিয়েটিভ কাজের জন্য এটি কার্যকর হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন