ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তাদের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
হুমায়রা নওশিন জানান, তিনু করিম একদম সুস্থ ছিলেন। তিন দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে যান। আজ সকালে তিনি ভোটও দেন। তবে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। চিকিৎসকেরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ৪০ দিন হাসপাতালে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি বাসায় ফিরেছিলেন।
দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিষেক হয় তার। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।
অভিনয় জগতে তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন