গণবার্তা

সংসদ ভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান

সংসদ ভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান
ফাইল ফটো

দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।  

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, এর আগে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে।  

সংবিধান অনুযায়ী, নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে। এ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে।  

নিয়ম অনুসারে, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় বোর্ড সভা করে সংসদীয় নেতা নির্বাচন করবে। এরপর সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করানোর পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।  

মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনে শপথ অনুষ্ঠান আয়োজনকে নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।  

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


সংসদ ভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।  জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, এর আগে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে।  সংবিধান অনুযায়ী, নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে। এ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে।  নিয়ম অনুসারে, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় বোর্ড সভা করে সংসদীয় নেতা নির্বাচন করবে। এরপর সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করানোর পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।  মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনে শপথ অনুষ্ঠান আয়োজনকে নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।  

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা