প্রতিবেদন অনুযায়ী, নতুন সিদ্ধান্তের ফলে যে জমির মালিকানা প্রমাণিত নয় সেগুলোকে রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে ইসরায়েল রাজনৈতিকভাবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ভূমির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করবে।
ওসলো–২ চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেবল এরিয়া এ ও বি-তে ভূমি নিবন্ধন করতে পারে; এরিয়া সি-তে তা নিষিদ্ধ। নতুন প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলি সংস্থা কোগাট এরিয়া সি-তে জমি নিবন্ধন ও মালিকানা তদারকির দায়িত্ব নেবে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এর মাধ্যমে বসতি সম্প্রসারণের পথ আরও প্রশস্ত হবে। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পশ্চিম তীরের আনুষ্ঠানিক সংযুক্তিকরণের প্রস্তুতি হিসেবে দেখছে।
২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন