ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ফাইল ফটো

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে, তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিএএস দরবারে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।


তিনি নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশংসা করেন এবং বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। সেনাবাহিনী জনগণের স্বার্থে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এখন তারা নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।


সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। তিনি ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
এছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে, তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিএএস দরবারে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।তিনি নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশংসা করেন এবং বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। সেনাবাহিনী জনগণের স্বার্থে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এখন তারা নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। তিনি ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।এছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা