গণবার্তা

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে সংসদে শপথ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। পরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ

প্রধানমন্ত্রীর শপথের পর নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) এবং ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নতুন মুখের আধিক্য

নতুন মন্ত্রিসভায় মোট সদস্য ৫০ জন (প্রধানমন্ত্রীসহ)। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তিনজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভার ৫০ সদস্যের মধ্যে ৪১ জনই নতুন মুখ। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নিলেন।

সংসদ এলাকা উৎসবমুখর

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকার পর প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে দলটি নতুন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।এর আগে সকালে সংসদে শপথ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। পরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথপ্রধানমন্ত্রীর শপথের পর নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) এবং ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।নতুন মুখের আধিক্যনতুন মন্ত্রিসভায় মোট সদস্য ৫০ জন (প্রধানমন্ত্রীসহ)। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তিনজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভার ৫০ সদস্যের মধ্যে ৪১ জনই নতুন মুখ। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নিলেন।সংসদ এলাকা উৎসবমুখরশপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকার পর প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে দলটি নতুন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা