নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
শপথের পরপরই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের তালিকা প্রকাশ করে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়—অর্থ এবং পরিকল্পনা—দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমদ-কে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে থাকছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দায়িত্ব নিম্নরূপ—
হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
এজেডএম জাহিদ হোসেন — মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়
আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্মবিষয়ক মন্ত্রণালয়
মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
নিতাই রায় চৌধুরী — সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানিসম্পদ
আসাদুল হাবীব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদবিষয়ক
জাকারিয়া তাহের সুমন — গৃহায়ন ও গণপূর্ত
দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রামবিষয়ক
আ ন ম এহছানুল হক মিলন — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবারকল্যাণ
ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
শেখ রবিউল আলম — সড়ক পরিবহণ ও সেতু; রেলপথ; নৌ পরিবহণ
২৪ প্রতিমন্ত্রীর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বগুলো হলো—
এম রাশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন
অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ
শরীফুল আলম — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট
শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
সুলতান সালাহউদ্দিন টুকু — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
ফরহাদ হোসেন আজাদ — পানিসম্পদ
মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রামবিষয়ক
মো. আব্দুল বারী — জনপ্রশাসন
মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ; পরিকল্পনা; স্বরাষ্ট্র
ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধবিষয়ক
ফারজানা শারমিন পুতুল — মহিলা ও শিশুবিষয়ক; সমাজকল্যাণ
শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ; ধর্ম; আইন ও সংসদবিষয়ক
নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসীকল্যাণ
ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
এম ইকবাল হোসেন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
এমএ মুহিত — স্বাস্থ্য; ডাক ও টেলিযোগাযোগ; বিজ্ঞান ও প্রযুক্তি
আহমেদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত
ববি হাজ্জাজ — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
আলী নেওয়াজ খৈয়াম — সংস্কৃতিবিষয়ক
হাবিবুর রশিদ — সড়ক পরিবহণ ও সেতু
মো. রাজিব আহসান — রেলপথ ও নৌ-পরিবহণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দলীয় অভিজ্ঞ ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়ায় সরকার শুরু থেকেই প্রশাসনিক স্থিতিশীলতা ও নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছে।
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিশেষজ্ঞনির্ভর নীতিনির্ধারণে জোর দেওয়ার ইঙ্গিতও মিলেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন