পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
প্রাথমিক, মাধ্যমিক, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানও পুনরায় খুলবে ২৯ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, এ বছরের ছুটির বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে রমজান, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি একত্র করে। ফলে শিক্ষার্থীরা দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
এই দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দের, তেমনি অভিভাবকদের জন্যও কিছুটা স্বস্তির। তবে দীর্ঘ বিরতির কারণে পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতেশিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন