বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার করবেন না। তিনি নিজের গাড়ি, চালক এবং নিজস্বভাবে ক্রয়করা জ্বালানি ব্যবহার করছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) তিনি জানান, প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ, শেরে বাংলা নগর এবং সচিবালয়ে গিয়েছেন নিজের সাদা টয়োটা গাড়িতে। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর গাড়িবহর ১৩-১৪টি থেকে কমিয়ে ৪টিতে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরে গাড়িতে পতাকা থাকবে।
মন্ত্রিসভার বৈঠক এখন থেকে সচিবালয়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমে। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশ মোতায়েনের বিধানও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন