ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

জানালেন র‍্যাব মহাপরিচালক

২১ ফ্রেবুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

২১ ফ্রেবুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

তিনি জানান, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার প্যারিমিটার ভাগ করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ। পুরো এলাকা র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি ৬৪টি ক্যামেরার মাধ্যমে শহীদ মিনার এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশব্যাপীও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, র‍্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এই আশ্বাসের ফলে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


২১ ফ্রেবুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।তিনি জানান, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার প্যারিমিটার ভাগ করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ। পুরো এলাকা র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি ৬৪টি ক্যামেরার মাধ্যমে শহীদ মিনার এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।র‍্যাব ডিজি বলেন, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশব্যাপীও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও যোগ করেন, র‍্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এই আশ্বাসের ফলে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা