গণবার্তা

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে সম্মানির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার ঈদের আগেই প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।

কত টাকা সম্মানি ভাতা দেওয়া হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, “আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।”

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বেশকিছু দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তিনি। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন এবং পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।”

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে সম্মানির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে।শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার ঈদের আগেই প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।কত টাকা সম্মানি ভাতা দেওয়া হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, “আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।”এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বেশকিছু দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তিনি। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন এবং পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।”

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা