ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাংবাদিকদের বৈঠক

তৃণমূল থেকে শুরু করতে চান আমিনুল

তৃণমূল থেকে শুরু করতে চান আমিনুল

দায়িত্ব নেওয়ার শুরুতেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের অভিজ্ঞতা ভালোভাবেই জানেন। তাই জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সাংবাদিকরা বৈঠকে জেলা পর্যায়ে বাজেট বৃদ্ধি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মহিলা জেলা ক্রীড়া সংস্থার সীমাবদ্ধতা, ফেডারেশনগুলোর সংখ্যা কমিয়ে অগ্রাধিকার তালিকা তৈরি, বিকেএসপির জবাবদিহিতা, স্টেডিয়ামের নিরাপত্তা ও পরিবেশসহ নানা সমস্যা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করতে চান তিনি। মাঠকে গুরুত্ব দিয়ে শিশু-কিশোরদের খেলার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। অলিম্পিকে পদক অর্জনের লক্ষ্য সামনে রেখে সাফ ও এশিয়ান পর্যায় থেকে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুটিং, আরচারি ও হকিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন।

তিনি বলেন, সাংবাদিকদের প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রয়োজনে কমিশন বা কমিটি গঠন করে তদারকি করা হবে। ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদে প্রথমবার আসার দিনে সাবেক তারকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলসহ অনেকেই নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


তৃণমূল থেকে শুরু করতে চান আমিনুল

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দায়িত্ব নেওয়ার শুরুতেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের অভিজ্ঞতা ভালোভাবেই জানেন। তাই জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।সাংবাদিকরা বৈঠকে জেলা পর্যায়ে বাজেট বৃদ্ধি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মহিলা জেলা ক্রীড়া সংস্থার সীমাবদ্ধতা, ফেডারেশনগুলোর সংখ্যা কমিয়ে অগ্রাধিকার তালিকা তৈরি, বিকেএসপির জবাবদিহিতা, স্টেডিয়ামের নিরাপত্তা ও পরিবেশসহ নানা সমস্যা তুলে ধরেন।প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করতে চান তিনি। মাঠকে গুরুত্ব দিয়ে শিশু-কিশোরদের খেলার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। অলিম্পিকে পদক অর্জনের লক্ষ্য সামনে রেখে সাফ ও এশিয়ান পর্যায় থেকে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুটিং, আরচারি ও হকিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন।তিনি বলেন, সাংবাদিকদের প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রয়োজনে কমিশন বা কমিটি গঠন করে তদারকি করা হবে। ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদে প্রথমবার আসার দিনে সাবেক তারকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলসহ অনেকেই নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা