ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ

স্পিকার পদে আলোচনায় আছেন যারা যারা

স্পিকার পদে আলোচনায় আছেন যারা যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই পদগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

১৭ ফেব্রুয়ারি নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন। তবে স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকারদলীয় চিফ হুইপ পদ এখনো নির্ধারিত হয়নি।

স্পিকার পদে বিএনপির প্রবীণ তিন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুকের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

ডেপুটি স্পিকার পদে লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম শোনা যাচ্ছে।

সরকারদলীয় চিফ হুইপ পদে নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় প্রধানের বিবেচনায় হবে বলে জানা গেছে। এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


স্পিকার পদে আলোচনায় আছেন যারা যারা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই পদগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।১৭ ফেব্রুয়ারি নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন। তবে স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকারদলীয় চিফ হুইপ পদ এখনো নির্ধারিত হয়নি।স্পিকার পদে বিএনপির প্রবীণ তিন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুকের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।ডেপুটি স্পিকার পদে লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম শোনা যাচ্ছে।সরকারদলীয় চিফ হুইপ পদে নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় প্রধানের বিবেচনায় হবে বলে জানা গেছে। এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা