ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

সরিয়ে দেওয়া হলো তাজুল ইসলামকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইবুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে নতুন চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইবুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা