গণবার্তা

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তাঁর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

আইনের সঠিক প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠা তাঁর অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তাঁর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। আইনের সঠিক প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠা তাঁর অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা