ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড’ পরিচালিত বিচক্র্যাফট সি-৯০ বিমানটি রাঁচি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের ২৩ মিনিট পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিজিসিএ জানায়, সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে জানা যায়, এটি চাতরা জেলার দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে।
বিমানটিতে ছিলেন দুইজন পাইলট, একজন রোগী, রোগীর দুইজন সঙ্গী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। রোগীটি দুর্ঘটনায় দগ্ধ হয়ে শরীরের ৬৩ শতাংশ পোড়া অবস্থায় রাঁচি থেকে দিল্লি নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনার পর জেলা প্রশাসন উদ্ধারকারী দল পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন