ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। তবে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে কাবুল বলছে, হামলায় বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী দাবি করেছেন, সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছানোর কথা বলা হয়।

রোববার ভোরে পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তঘেঁষা এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে সাম্প্রতিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীর শিবির ও আস্তানা লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নানগারহার ও পাকতিকা প্রদেশে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। তবে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে কাবুল বলছে, হামলায় বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী দাবি করেছেন, সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছানোর কথা বলা হয়। রোববার ভোরে পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তঘেঁষা এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে সাম্প্রতিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীর শিবির ও আস্তানা লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নানগারহার ও পাকতিকা প্রদেশে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা