গণবার্তা

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত শিশু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব সিটিতে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

হামলার পর ইরান কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও সেনাবাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইল দাবি করেছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে শতাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

তেহরানও একাধিক দফায় পাল্টা হামলা চালিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যৌথ হামলার লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত শিশু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব সিটিতে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।হামলার পর ইরান কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও সেনাবাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ইসরাইল দাবি করেছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে শতাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।তেহরানও একাধিক দফায় পাল্টা হামলা চালিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যৌথ হামলার লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা