ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, এ ধরনের হামলা কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা ডেকে আনবে। তিনি সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
ভলকার তুর্ক বলেন, “আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।” তিনি আরও উল্লেখ করেন, যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক নাগরিকদেরই সবচেয়ে বড় মূল্য দিতে হয়।
তার মতে, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধানের পথ নয়, বরং এগুলো মৃত্যু ও ধ্বংস ডেকে আনে। তিনি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং ভয়াবহ পরিণতি এড়াতে সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে হবে।
জাতিসংঘের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের উদ্বেগকে আরও স্পষ্ট করে তুলেছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন