ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। রবিবার তার নিজ বাসভবনে হামলার শিকার হয়ে তিনি মারা যান। গণমাধ্যমগুলো বলছে, এটি ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার অংশ।

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টরপন্থী বক্তব্য ও পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তার সময়েই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলের নজরে আসে।

২০০৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক এবং পরবর্তী সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ তার প্রেসিডেন্সি আমলের অন্যতম আলোচিত ঘটনা ছিল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর আহমেদিনেজাদের মৃত্যু ইরানের রাজনৈতিক অঙ্গনে আরও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। রবিবার তার নিজ বাসভবনে হামলার শিকার হয়ে তিনি মারা যান। গণমাধ্যমগুলো বলছে, এটি ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার অংশ।আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টরপন্থী বক্তব্য ও পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তার সময়েই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলের নজরে আসে।২০০৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক এবং পরবর্তী সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ তার প্রেসিডেন্সি আমলের অন্যতম আলোচিত ঘটনা ছিল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর আহমেদিনেজাদের মৃত্যু ইরানের রাজনৈতিক অঙ্গনে আরও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা