ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও কুয়েতে হতাহতের ঘটনা ঘটেছে।
আবুধাবিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মোট ১৬৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি প্রতিহত করা হয়েছে। এছাড়া ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
কুয়েতে একজন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলাগুলো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করেছে এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে নিয়ে যাচ্ছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন