ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কেদেছেন অভিনেতা শামীম

দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কেদেছেন অভিনেতা শামীম

ছোট পর্দা ও চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অভিনেতা শামীম হোসেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টে আছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে তিনি তার বর্তমান দুর্দশার কথা জানিয়েছেন।

শামীমের জীবনের শুরুটা ছিল আরও কঠিন। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কুলিগিরি ও রিকশা চালানোর মতো কাজও করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির অফিসে পিয়নের চাকরি নেন। সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু।

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির আহ্বানে 'বন্ধন' নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান শামীম। এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে কাজ করতে থাকেন। এখন পর্যন্ত তিনি হাজারের বেশি নাটক এবং দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সেই শামীম এখন বেকার হয়ে ঘরে বসে আছেন। বুধবার (সকাল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে শামীম হোসেন বলেন, 'রোজার প্রায় ১৪ দিন পার হয়ে গেছে, কিন্তু কোনো কাজ নেই। কাজ না করে বেকার বসে থাকলে মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'পরিবার ও আত্মীয়স্বজনের জন্য প্রতি মাসে আয়ের একটি লক্ষ্য থাকে। কিন্তু কাজ না থাকায় সেই লক্ষ্য পূরণ করতে পারছি না তিনি।'

ভিডিওতে শামীম হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, 'কাজ না থাকায় মাঝে মাঝে মনে হয় টেনশনে পাগল হয়ে যাব। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমারসহ সবার রিজিকে বরকত দেন।'

এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে শামীম হোসেন লিখেছেন, 'আমরা মধ্যবিত্ত পরিবার। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি—কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজ সত্যিই তা বুঝতে পারছি ভাই।'

শামীম হোসেনের এই আবেগঘন ভিডিও দেখে সহকর্মী অভিনয়শিল্পী ও ভক্তরা তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমের জন্য দোয়া ও সমর্থন জানিয়েছেন। অভিনয়শিল্পী সংগঠনের পক্ষ থেকে শামীমকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শামীম হোসেনের এই আবেগঘন ভিডিও শুধু একজন শিল্পীর ব্যক্তিগত দুর্দশার কথা বলে না, বরং আমাদের শিল্পী সমাজের একটি বড় অংশের অনিশ্চিত জীবনযাত্রার চিত্রও তুলে ধরে। যিনি একদিন দিনমজুর থেকে অভিনেতা হয়েছেন, তিনি আজ আবারও বেকারত্ব ও অর্থকষ্টের শিকার। এটা আমাদের জন্য ভাববার বিষয়। শিল্পীদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আমরা আশা করি, সহকর্মী শিল্পী ও ভক্তরা শামীমের পাশে দাঁড়াবেন এবং তিনি দ্রুত কাজ ফিরে পাবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কেদেছেন অভিনেতা শামীম

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
ছোট পর্দা ও চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অভিনেতা শামীম হোসেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টে আছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে তিনি তার বর্তমান দুর্দশার কথা জানিয়েছেন।শামীমের জীবনের শুরুটা ছিল আরও কঠিন। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কুলিগিরি ও রিকশা চালানোর মতো কাজও করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির অফিসে পিয়নের চাকরি নেন। সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু।অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির আহ্বানে 'বন্ধন' নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান শামীম। এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে কাজ করতে থাকেন। এখন পর্যন্ত তিনি হাজারের বেশি নাটক এবং দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।সেই শামীম এখন বেকার হয়ে ঘরে বসে আছেন। বুধবার (সকাল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে শামীম হোসেন বলেন, 'রোজার প্রায় ১৪ দিন পার হয়ে গেছে, কিন্তু কোনো কাজ নেই। কাজ না করে বেকার বসে থাকলে মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়।'তিনি আরও বলেন, 'পরিবার ও আত্মীয়স্বজনের জন্য প্রতি মাসে আয়ের একটি লক্ষ্য থাকে। কিন্তু কাজ না থাকায় সেই লক্ষ্য পূরণ করতে পারছি না তিনি।'ভিডিওতে শামীম হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, 'কাজ না থাকায় মাঝে মাঝে মনে হয় টেনশনে পাগল হয়ে যাব। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমারসহ সবার রিজিকে বরকত দেন।'এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে শামীম হোসেন লিখেছেন, 'আমরা মধ্যবিত্ত পরিবার। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি—কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজ সত্যিই তা বুঝতে পারছি ভাই।'শামীম হোসেনের এই আবেগঘন ভিডিও দেখে সহকর্মী অভিনয়শিল্পী ও ভক্তরা তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমের জন্য দোয়া ও সমর্থন জানিয়েছেন। অভিনয়শিল্পী সংগঠনের পক্ষ থেকে শামীমকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।শামীম হোসেনের এই আবেগঘন ভিডিও শুধু একজন শিল্পীর ব্যক্তিগত দুর্দশার কথা বলে না, বরং আমাদের শিল্পী সমাজের একটি বড় অংশের অনিশ্চিত জীবনযাত্রার চিত্রও তুলে ধরে। যিনি একদিন দিনমজুর থেকে অভিনেতা হয়েছেন, তিনি আজ আবারও বেকারত্ব ও অর্থকষ্টের শিকার। এটা আমাদের জন্য ভাববার বিষয়। শিল্পীদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আমরা আশা করি, সহকর্মী শিল্পী ও ভক্তরা শামীমের পাশে দাঁড়াবেন এবং তিনি দ্রুত কাজ ফিরে পাবেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা