ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেছেন । তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান।

দাবিটি সত্য হলে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর একটি। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন।

ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাসিজ কমান্ডার সোলেইমানিকেও নিহতের দাবি

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে।

বাসিজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, যা দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ভূমিকার জন্য পরিচিত 

লারিজানির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা

তবে লারিজানির মৃত্যুর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তার টেলিগ্রাম চ্যানেলে লারিজানির একটি হাতে লেখা নোট প্রকাশ করেছে, যেখানে তিনি সম্প্রতি নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করেছেন। বার্তাটি ১৭ মার্চ তারিখে লেখা বলে জানা গেছে।

এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে লারিজানির একটি বিবৃতিও প্রচারিত হয়েছে, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তবে এগুলো তার মৃত্যুর আগে লেখা কি না, তা স্পষ্ট নয়।

গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 'ব্যাপক মাত্রায় হামলা' চালিয়েছে। এ হামলায় লারিজানি ও সোলেইমানিকে লক্ষ্যবস্তু করা হয় বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ না আসায় লারিজানির ভাগ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেছেন । তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান।দাবিটি সত্য হলে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর একটি। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন।ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বাসিজ কমান্ডার সোলেইমানিকেও নিহতের দাবিএদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে।ইসরায়েলি বাহিনীর দাবি, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে।বাসিজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, যা দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ভূমিকার জন্য পরিচিত ।লারিজানির ভাগ্য নিয়ে অনিশ্চয়তাতবে লারিজানির মৃত্যুর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তার টেলিগ্রাম চ্যানেলে লারিজানির একটি হাতে লেখা নোট প্রকাশ করেছে, যেখানে তিনি সম্প্রতি নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করেছেন। বার্তাটি ১৭ মার্চ তারিখে লেখা বলে জানা গেছে।এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে লারিজানির একটি বিবৃতিও প্রচারিত হয়েছে, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তবে এগুলো তার মৃত্যুর আগে লেখা কি না, তা স্পষ্ট নয়।গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 'ব্যাপক মাত্রায় হামলা' চালিয়েছে। এ হামলায় লারিজানি ও সোলেইমানিকে লক্ষ্যবস্তু করা হয় বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ না আসায় লারিজানির ভাগ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা