পবিত্র মাহে রমজানের মাসব্যাপী সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির পর আজ আমরা ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠছি। রমজান আমাদের সহিষ্ণুতা ও পরহেজগারির শিক্ষা দিয়েছে। এই মাসের শিক্ষা যেন আমাদের জীবনকে ধন্য করে তোলে, সেই প্রত্যাশা।
ঈদুল ফিতর শুধু আনন্দের নয়, বরং সবার সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর দিন। আসুন, আমরা সবাই মিলে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করি এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হই।
গণবার্তার পক্ষ থেকে সকল ধর্ম-বর্ণ-পেশার মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরের খুশি ও বরকত সবার জীবনে বর্ষিত হোক। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করি।
আপনাদের সবাইকে ঈদ মোবারক।
— গণবার্তা পরিবার

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন