গণবার্তা

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

 চেক প্রজাতন্ত্রে দখলদার ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে দেশটির একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় এ ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়।

ইতোমধ্যে ‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এ ঘটনায় চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এলবিট সিস্টেমস কে

এলবিট সিস্টেমস নিজেদের ইসরাইলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ইসরাইলি এই অস্ত্র জায়ান্টের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা ইউরোপে যুদ্ধবিরোধী প্রতিরোধের নতুন মাত্রা যোগ করেছে।

দায় স্বীকারের বার্তা

দ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘দখলদার ইসরাইলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’

তারা আরও লিখেছে, ‘ইসরাইলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

তদন্ত চলছে

চেক কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ইসরাইল ও চেক প্রজাতন্ত্রের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
 চেক প্রজাতন্ত্রে দখলদার ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে দেশটির একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় এ ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়।ইতোমধ্যে ‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এ ঘটনায় চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।এলবিট সিস্টেমস কেএলবিট সিস্টেমস নিজেদের ইসরাইলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ইসরাইলি এই অস্ত্র জায়ান্টের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা ইউরোপে যুদ্ধবিরোধী প্রতিরোধের নতুন মাত্রা যোগ করেছে।দায় স্বীকারের বার্তাদ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘দখলদার ইসরাইলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’তারা আরও লিখেছে, ‘ইসরাইলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’তদন্ত চলছেচেক কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ইসরাইল ও চেক প্রজাতন্ত্রের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা