ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ৮৮, ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’ নেতানিয়াহুর

ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ৮৮, ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’ নেতানিয়াহুর

শনিবার (২২ মার্চ) ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় ৮৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা সংস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহুর বক্তব্য

নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু আরও বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

হামলার বিবরণ

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে ৮৮ জন আহত হয়েছেন।

এসব হতাহতের মধ্যে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রেক্ষাপট

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের অভ্যন্তরে এত বড় আকারের ক্ষয়ক্ষতি এই প্রথম।

আরাদ শহরে এ হামলার ঘটনায় ইসরায়েলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত হলেও এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ৮৮, ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’ নেতানিয়াহুর

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
শনিবার (২২ মার্চ) ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় ৮৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা সংস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।নেতানিয়াহুর বক্তব্যনেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।নেতানিয়াহু আরও বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’হামলার বিবরণবিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে ৮৮ জন আহত হয়েছেন।এসব হতাহতের মধ্যে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানা গেছে।প্রেক্ষাপটগত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের অভ্যন্তরে এত বড় আকারের ক্ষয়ক্ষতি এই প্রথম।আরাদ শহরে এ হামলার ঘটনায় ইসরায়েলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত হলেও এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা